ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইশরাকের অভিযান চালানো সেই স্পটে যৌথ অভিযান, আটক ১৫ জনের কারাদণ্ড Logo স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধানমন্ত্রী Logo টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, পরিচয় মিলেছে ৮ জনের Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo পূজামণ্ডপ পরিদর্শনে ৩ বিভাগ সফরে প্রধানমন্ত্রী Logo মণিপুরে সহিংসতায় নিহত ৪, মরদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ Logo রিজার্ভ চুরির মামলায় ৯৯ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন Logo স্বর্ণ ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার Logo সাবেক এমপি নাঈমুজ্জামানের ২ দিনের রিমান্ড Logo সৌদির সার্বভৌমত্ব ও পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়, ঘোষণা পাকিস্তানের

আওয়ামী লীগের ভাষায় বিএনপিকে আক্রমণ এনসিপির জন্য বুমেরাং হবে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগের ভাষায় বিএনপিকে আক্রমণ করার যে পথ এনসিপি বেছে নিয়েছে, এটি ওদের জন্যই বুমেরাং হবে। টেলিভিশন টকশোতে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে এনসিপির নেতারা অসহনীয় আচরন করেন বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) এক ফেসেবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন।

রাশেদ খাঁন বলেন, ‘বিএনপির সিনিয়র নেতাদের সাথে ৫ আগস্ট পরবর্তীতে জন্ম নেওয়া এনসিপির কতিপয় বিপ্লবী টকশোতে যে পরিমাণ বেয়াদবি করছে, এগুলো অসহনীয়। কিছু কিছু টেলিভিশন হাউজ সিনিয়র নেতাদের বিপরীতে এমন একজন বেয়াদবকে ডাকে, এটি সিনিয়রদের জন্য অন্তত বিব্রতকর। আমি মনে করি, এসব ক্ষেত্রে সিনিয়র নেতাদের উচিত হবে, ওদের সাথে ছাত্রদলের নেতাদের সাজেস্ট করা। সিনিয়ররা ওদের সাথে যাওয়া এভয়ড করলে,ওদের ডাকাও বন্ধ করে দিবে। ওদের সাথে টকশোতে যাওয়ার কারণে ওরা নিজের বিশাল হনু মনে করে।’

তিনি তার মতামত জানিয়ে আরও বলেন, ‘আমার দৃষ্টিতে, ওদের সাথে টকশোতে গিয়ে তর্কে জড়িয়ে সিনিয়রদের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা মোটেও শোভনীয় নয়। আর ওরা যে ভাষায় ও টোনে কথা বলে, সেই ভাষায় ও টোনে জবাব দেওয়ার জন্য ছাত্রদল ওদের জন্য উপযুক্ত ও যথেষ্ট। আমি অনেকগুলো টকশোতে সিনিয়রদের প্রতি ওদের বেয়াদবি পর্যবেক্ষণ করার পর এই মন্তব্য করতে বাধ্য হলাম।

তবে এতোটুকুও বলছি, জামায়াতে ইসলামীর লোকজন অন্তত ওদের মতো বেয়াদবি করে না। এনসিপির কতিপয় ৫ আগস্ট পরবর্তী বিপ্লবী আওয়ামীলীগের ভাষায় বিএনপিকে আক্রমণ করার যে পথ বেছে নিয়েছে, এটি ওদের জন্যই বুমেরাং হবে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইশরাকের অভিযান চালানো সেই স্পটে যৌথ অভিযান, আটক ১৫ জনের কারাদণ্ড

আওয়ামী লীগের ভাষায় বিএনপিকে আক্রমণ এনসিপির জন্য বুমেরাং হবে: রাশেদ খাঁন

আপডেট সময় ০১:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬