ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ময়লার ভাগাড় থেকে বাগান : ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর Logo আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করলেন সবুর খান Logo নিরাপদ খাদ্যের অভিযান: এক সপ্তাহে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা, ১১ মামলা Logo প্রতিমন্ত্রী ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহারে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবি প্রধান Logo দাম কমানো থেকে বেতন বাড়ানো, মানুষের হয়ে দরকষাকষি করবে এআই Logo শীতের আগেই বাড়ছে বডি লোশনের চাহিদা, উৎপাদন বাড়ানোর প্রস্তুতি রিমার্কের Logo টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডের দিন কী ঘটেছিল, জানালেন প্রত্যক্ষদর্শী Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন Logo ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গাছের চারা রোপণ প্রধানমন্ত্রীর Logo সাজেক থেকে ফেরার পথে উল্টে গেল চাঁদের গাড়ি, আহত ৭

টঙ্গীতে ১০ দোকানে আগুন, ২৫ লাখ টাকার ক্ষতি

গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গতকাল শুক্রবার ‍দিবাগত রাতে ভোরে আউচপাড়া ও মিলগেট এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে সাড়ে ১২টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার কাদেরিয়া গেটে একটি দোকানে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি দেকানে লেগে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত ১টায় ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে খাবারের হোটেল, মুদি ও মনোহারি দোকানসহ আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অন্যদিকে শুক্রবার দিবাগত রাত ১টা ৩৯ মিনিটে টঙ্গীর আউচপাড়ার খাঁপাড়া রোডে দুটি সেমিপাকা দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

পরে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শাহিন আলম আগুনের ঘটনা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে দুটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ময়লার ভাগাড় থেকে বাগান : ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

টঙ্গীতে ১০ দোকানে আগুন, ২৫ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় ১১:০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬