ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগ দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন: রিজভী Logo টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: শামা ওবায়েদ Logo পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত Logo এএফএর সঙ্গে সম্পর্ক ছিন্ন মেসির! তাপিয়ার ওপর কেন ক্ষুব্ধ? Logo সরকার ও প্রশাসনের একাংশ মিলে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে : জামায়াত Logo নজিরবিহীন বৈঠকের জন্য চীনে পৌঁছালেন ট্রাম্প Logo চার বিয়ে নিয়ে মুখ খুললেন জেনিফার লোপেজ Logo আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার Logo প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা Logo চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে চুক্তি, কর্মসংস্থান হবে ২২৩০ জনের

প্রতারণা এড়াতে রেলওয়ের অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহের পরামর্শ

আসছে ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় ট্রেনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। প্রতারণা এড়াতে রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্ম ও স্টেশন কাউন্টার থেকে টিকিটপ্রত্যাশীদের টিকিট সংগ্রহ করার পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ মে) মধ্যরাতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ‘প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের অনলাইন সেবা ও স্টেশন কাউন্টার ব্যতীত অন্য কোনো উৎস হতে টিকিট সংগ্রহ করা হতে বিরত থাকুন: রেলপথ মন্ত্রণালয়।’

এর আগে জানানো হয়েছিল, আসছে ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিপুল চাহিদার কারণে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান টিকিট কালোবাজারিতে জড়িত থাকতে পারে। বিভিন্ন আইডি ব্যবহার করে কেনা টিকিট অবৈধভাবে বিক্রির চেষ্টা করা হতে পারে, যার ফলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন।

এই পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের নির্ধারিত ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ‘রেল সেবা’ অথবা স্টেশন কাউন্টার থেকে টিকিট কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/একে

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করাচ্ছেন: রিজভী

প্রতারণা এড়াতে রেলওয়ের অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহের পরামর্শ

আপডেট সময় ০১:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫