ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অর্থনৈতিক সংকট মোকাবিলা: আইএমএফের কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চাইছে বাংলাদেশ Logo গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা Logo মাটিতে লুটিয়ে পড়ার পরও থামেনি গুলি, যুবককে হত্যার পর ৮–১০ মিনিট ফাঁকা গুলিও ছোড়া হয় Logo কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ Logo বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo লাউতারোর জায়গায় আর্জেন্টিনার একাদশে কি তাহলে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার Logo পারমাণবিক অস্ত্র নয়, যেভাবে ইরান যুদ্ধের ইতি টানতে চান ট্রাম্প Logo ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি Logo জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড় Logo ফ্যামিলি-কৃষক কার্ডকে কাযর্করী পদক্ষেপ বলছে বিশ্বব্যাংক-আইএমএফ

অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত

ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। দুর্ঘটনায় তার মেরুদণ্ডে গুরুতর ফ্র্যাকচার হয়।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে মুম্বাইয়ে এনে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অবশেষে ভক্তদের জন্য স্বস্তির খবর, মেরুদণ্ডে সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেত্রী।

নুসরতের টিমের পক্ষ থেকে একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, ‘অত্যন্ত কঠিন একটি পর্ব পার করার পরে অবশেষে অভিনেত্রীর মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, তাকে হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হয়েছে। তিনি এখন বেশ কিছু দিন নিজের বাড়িতে বিশ্রামে থাকবেন।’

বিবৃতিতে আরো জানানো হয়েছে, নুসরাতের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এখনও কিছুটা সময় লাগবে। তাই আপাতত বাড়িতেই বিশ্রামে থাকবেন তিনি।

এই কঠিন সময়ে অভিনেত্রীর পাশে থাকা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, প্রার্থনা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার টিম।

বালিতে ছুটি কাটাতে গিয়েই দুর্ঘটনার শিকার হন নুসরাত। প্রথমে স্থানীয় হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু মেরুদণ্ডের চোট গুরুতর হওয়ায় দ্রুত এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া এবং নাকে চিকিৎসার নল লাগানো অবস্থায় অভিনেত্রীর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেগুলো দেখে উদ্বেগ বাড়ে ভক্তদের মধ্যে।

এরই মধ্যে হাসপাতাল থেকে ‘দিলওয়ালে’ ছবির ‘গেরুয়া’ গান দেখার একটি দৃশ্য ভাগ করে নিয়েছিলেন নুসরাত। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘ধীরে ধীরে সব পরিস্থিতি স্বাভাবিক হয়।’ অভিনেত্রীর সেই বার্তায় আশার আলো দেখেছিলেন অনুরাগীরা।

দুর্ঘটনার আগে বেশ কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত ছিলেন নুসরাত। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সাইলেন্ট কমেডি থ্রিলার ‘উফ ইয়ে সিয়াপা’-তে সোহম শাহ ও নোরা ফাতেহির সঙ্গে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া রেমো ডি’সুজার পরিচালনায় টাইগার শ্রফের বিপরীতে একটি অ্যাকশন ছবির শুটিংও শেষ করেছেন অভিনেত্রী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অর্থনৈতিক সংকট মোকাবিলা: আইএমএফের কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চাইছে বাংলাদেশ

অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত

আপডেট সময় ১২:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬