ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অর্থনৈতিক সংকট মোকাবিলা: আইএমএফের কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চাইছে বাংলাদেশ Logo গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা Logo মাটিতে লুটিয়ে পড়ার পরও থামেনি গুলি, যুবককে হত্যার পর ৮–১০ মিনিট ফাঁকা গুলিও ছোড়া হয় Logo কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ Logo বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo লাউতারোর জায়গায় আর্জেন্টিনার একাদশে কি তাহলে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার Logo পারমাণবিক অস্ত্র নয়, যেভাবে ইরান যুদ্ধের ইতি টানতে চান ট্রাম্প Logo ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি Logo জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড় Logo ফ্যামিলি-কৃষক কার্ডকে কাযর্করী পদক্ষেপ বলছে বিশ্বব্যাংক-আইএমএফ

ইমরান খানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

মুম্বাইয়ে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার জেরে বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে দেওয়া এই ‘ভারত ছাড়ো’ নোটিশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও এবং অভিনেত্রী সাবা আজাদ। এদিকে সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইমরানের আইনজীবী দল।

আমির খানের ভাগনে ও বলিউড অভিনেতা ইমরান খান মূলত যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ভারতে একজন ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ডধারী হিসেবে বসবাস করে আসছেন। গত শনিবার তরুণদের রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ডাকে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন তিনি। সেখান থেকে তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জয়ন মেরি খানসহ চার শতাধিক বিক্ষোভকারীর সঙ্গে তাকেও সাময়িকভাবে আটক করে মুম্বাই পুলিশ। পরে ওই দিন সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হলেও বিদেশি নাগরিকত্ব থাকার কারণে সম্প্রতি এফআরআরও তাকে দেশত্যাগের নোটিশ দেয়।

ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বজন ও সহকর্মীরা। আমির খানের সাবেক স্ত্রী ও নির্মাতা কিরণ রাও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে খবরটি শেয়ার করে বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘বাহ্, এখন তবে মুম্বাই পুলিশও?’ অন্যদিকে অভিনেত্রী সাবা আজাদ এই পদক্ষেপের কড়া সমালোচনা করে ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘কী!? এটা পুরোপুরি চরম অর্থহীন ও বাজে একটি সিদ্ধান্ত।’

সরকারি এই আদেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে ইমরান খানের লিগ্যাল টিম। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে তার আইনজীবীরা জানান, এফআরআরও-এর দেওয়া ‘ভারত ছাড়ো’ নোটিশকে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হবে। আগামী সপ্তাহের শুরুতেই এ সংক্রান্ত আনুষ্ঠানিক আপিল দাখিল করার প্রক্রিয়া চলছে। এই নোটিশের বিরুদ্ধে তাদের আপিলের আইনি যুক্তি ও বিস্তারিত দিকগুলো খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অর্থনৈতিক সংকট মোকাবিলা: আইএমএফের কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চাইছে বাংলাদেশ

ইমরান খানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

আপডেট সময় ১২:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬