ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় ১৪ জন রিমান্ডে Logo প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদ থেকে সরিয়ে মাহফুজুরকে তথ্য কমিশনার নিয়োগ Logo গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন Logo মিষ্টির আসনে উপনির্বাচনে হলফনামায় সম্পদের বিস্তারিত লাগবে না Logo ২৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় মাদক কারবারির যাবজ্জীবন Logo ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের Logo শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ২০ পুলিশসহ আহত অর্ধশতাধিক Logo ব্যাংকবহির্ভূত লেনদেন বেড়েছে, এআই সাইবার থ্রেট নিয়ে আইএমএফের সতর্কতা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ১৮৭২ Logo রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রেস্টুরেন্টটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী আরোপিত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা পাওয়া যায়। এ ছাড়া রান্নার মশলা ও আচার লেবেলবিহীন এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষণ করতে দেখা যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ দেখাতে পারেনি।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, অন্যান্য কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় ১৪ জন রিমান্ডে

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৩:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬