ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কাল Logo আব্দুল হাই ছিলেন রাজপথের অন্যতম বিশ্বস্ত সৈনিক : প্রধানমন্ত্রী Logo টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের ইউনিট-২ অনির্দিষ্টকালের জন্য বন্ধ Logo চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা Logo বিদ্যালয়ে নারী শিক্ষককে থাপ্পড়, বিএনপি নেতাকে শোকজ Logo পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যু Logo বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা Logo স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন জরুরি : স্বাস্থ্যমন্ত্রী Logo দুর্গাপূজায় মাঠে থাকবেন আনসার-ভিডিপির দুই লক্ষাধিক সদস্য Logo সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে রুহুল কবীর রিজভীর শোক

বিদ্যালয়ে ভর্তিতে কোন শ্রেণিতে ফি কত

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। নতুন ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে আবেদনের ফি সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি ফি সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারণ করতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ, আবেদন ফি জমা, ফলাফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ সব অনলাইনে নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। ডিজিটাল লটারি আয়োজনের আগে সফটওয়্যারের যথার্থতা যাচাই করাতে হবে সরকার স্বীকৃত অন্য একটি কারিগরি প্রতিষ্ঠান দিয়ে।

বদলি

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে বদলি হলে তাদের সন্তানদের সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদনের সুযোগ থাকবে।

এ ক্ষেত্রে বদলির আদেশ জারির তারিখ থেকে ১২ মাসের মধ্যে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ ভর্তি কমিটির সভাপতির কাছে আবেদন করতে হবে।

নীতিমালা অনুযায়ী, মহানগর, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের মধ্যে বদলির ক্ষেত্রে নতুন কর্মস্থল আগের কর্মস্থল থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে হলে কর্মস্থলের নিকটতম সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সন্তানকে ভর্তির সুযোগ দেওয়া যাবে। জেলা, উপজেলা ও থানার ক্ষেত্রে নতুন কর্মস্থলের নিকটবর্তী বিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে।

বদলির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির জন্য প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় মোট আসনের ৫ শতাংশ অতিরিক্ত আসন সংরক্ষিত থাকবে।

এ ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। কোনো কর্মকর্তা-কর্মচারী আগের কর্মস্থলে পুনরায় বদলি হলে তাঁর সন্তানও আগের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় ভর্তির সুযোগ পাবে।

নীতিমালায় আরো বলা হয়, এ ছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ভর্তি উপযুক্ত সন্তানের সংখ্যার সমান অতিরিক্ত আসন সংশ্লিষ্ট বিদ্যালয়ে সংরক্ষণের বিধান রাখা হয়েছে। কর্মরত বিদ্যালয়ে উপযুক্ত শ্রেণি না থাকলে নিকটবর্তী উপযুক্ত সরকারি বিদ্যালয়ে আসন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

এতে আরো বলা হয়, ঢাকা মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক ভর্তি কমিটি ভর্তি কার্যক্রম তদারকিতে থাকবে।

ভর্তি-সংক্রান্ত কোনো অস্পষ্টতা বা সমস্যা দেখা দিলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী তা নিষ্পত্তি করতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কাল

বিদ্যালয়ে ভর্তিতে কোন শ্রেণিতে ফি কত

আপডেট সময় ১২:২৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬