ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিতে কমিউনিটি ব্যাংক Logo এক দশক অপেক্ষার পর ‘জিটিএ ৬’-এর লঞ্চ ট্রেলার প্রকাশ Logo ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প Logo সৌদিতে হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ, এশিয়ান কাপ কি পিছিয়ে যাবে Logo এআইয়ের ঝুঁকি সামলানোর তাগিদ আইএমএফের Logo জন্মদিনে যেভাবে বোকা বনে গেলেন হাসান মাহমুদ Logo বিচারক আরিফুলকে বরখাস্তের কারণ জানাল আইন মন্ত্রণালয় Logo অর্থনৈতিক সংকট মোকাবিলা: আইএমএফের কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চাইছে বাংলাদেশ Logo গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা Logo মাটিতে লুটিয়ে পড়ার পরও থামেনি গুলি, যুবককে হত্যার পর ৮–১০ মিনিট ফাঁকা গুলিও ছোড়া হয়

সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কাল

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের ফরম উত্তোলন ও জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের শুক্রবার (১৬ অক্টোবর) থেকে মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

সংগৃহীত ফরম পূরণ করে আগামী ১৭ অক্টোবর একই স্থানে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিতে কমিউনিটি ব্যাংক

সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কাল

আপডেট সময় ০১:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬