ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের গণতান্ত্রিক উত্তরণে জুলাই সনদ গুরুত্বপূর্ণ মাইলফলক : সাইফুল হক Logo হাসপাতাল থেকে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য Logo পাঁচ বছর মেয়াদি নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক ও বাংলাদেশ Logo মহাকাশে প্রথম সবুজ নক্ষত্রের সন্ধান, বিস্মিত জ্যোতির্বিজ্ঞানীরা Logo দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা Logo উৎসবের কেনাকাটায় এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব বাড়ছে Logo ঋণের চাপ সামলাতে আর্থিক সংস্কারের তাগিদ আইএমএফের Logo সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ রিমান্ড শেষে কারাগারে Logo আবারও দিল্লি পুলিশের হাতে আটক অভিজিৎ দিপকে Logo দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দাবি পূরণ না হওয়ায় সাজেকে ফের অবরোধ

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক সড়কে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছে। সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও গণ অধিকার রক্ষা কমিটির ডাকে বৃহস্পতিবার সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা। সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা। ফলে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রশাসনকে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে তিন দফা দাবি পূরণ না হওয়ায় আবারও সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দেয় সংগঠন দুটি।

গতকাল বুধবার সংগঠন দুটির নেতারা গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেন। বিবৃতিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, সাজেকের মাচালঙ এলাকার বিভিন্ন স্থানে অবস্থানরত জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। ওই দিন প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণের আশ্বাস দিলে অনির্দিষ্টকালের অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছে সংগঠন দুটি।

এদিকে গত ১২ অক্টোবর থেকে সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই কারণে বর্তমানে সাজেকে কোনো পর্যটক অবস্থান করছেন না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দেশের গণতান্ত্রিক উত্তরণে জুলাই সনদ গুরুত্বপূর্ণ মাইলফলক : সাইফুল হক

দাবি পূরণ না হওয়ায় সাজেকে ফের অবরোধ

আপডেট সময় ১১:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬