ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছরে মামলা ৭০, রায় ৭টির: প্রসিকিউটর Logo ‘সামাজিক ট্যাবু ভেঙে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী’ Logo হিন্দু সম্প্রদায়ের অধিকার ও সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের Logo ফ্যাসিবাদের দোসররা ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ Logo সালমানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কেন মুখ খুলতে চাননি ঐশ্বরিয়া Logo আর্সেনালের ৭ মিনিটের ঝড়ে ডুবল লিল Logo অ্যাতলেতিকোর দ্বিতীয় দ্রুততম গোলের রাতে হারল ইউনাইটেড Logo বাংলাদেশকে ধবলধোলাই করে লক্ষ্য পূরণ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ Logo মেসির কীর্তি ভেঙে রোনালদোয় চোখ কেইনের

অ্যাতলেতিকোর দ্বিতীয় দ্রুততম গোলের রাতে হারল ইউনাইটেড

আক্রমণে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও কাজের কাজ কিছুই করতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের কৌশলের সামনে পাত্তাই পেল না সাবেক ইংলিশ চ্যাম্পিয়নরা।

উল্টো শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয়ে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাইকেল ক্যারিকের শিষ্যদের।

মেট্রোপলিটনে ৫৮ শতাংশ সময় বল দখলে রাখা অ্যাতলেতিকো মাদ্রিদ ম্যাচজুড়ে আধিপত্য বজায় রাখে। স্বাগতিকদের অনটার্গেট ৫টি শটের বিপরীতে রেড ডেভিলরা নেয় ৪টি শট। ম্যাচের শুরুতেই পাবলো ব্যারিওসের গোলে এগিয়ে যাওয়া মাদ্রিদ শেষ দিকে আদেমোলা লুকমানের লক্ষ্যভেদে জয় নিশ্চিত করে।

ইউনাইটেডের দুর্দশা আরো বাড়ান ডিফেন্ডার লেনি ইউরো। লুকমানকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি।

চলতি মৌসুমে শোচনীয় পরিস্থিতির বৃত্তে ঘুরপাক খাওয়া ইউনাইটেড ম্যাচের শুরুতেই হজম করে বসে গোল। খেলা শুরুর মাত্র ৪৭ সেকেন্ডেই ডি-বক্সে প্রতিপক্ষের আক্রমণের গতি-প্রকৃতি বুঝতে ভুল করে বসেন ইউনাইটেড গোলরক্ষক।

সেই সুযোগে ফাঁকায় বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি ব্যারিওস। এক ডিফেন্ডার বাধা দেওয়ার চেষ্টা করলেও বলের গতি কমানো ছাড়া কিছুই করতে পারেননি। চ্যাম্পিয়নস লিগে এটি অ্যাতলেটিকোর দ্বিতীয় দ্রুততম গোল (সর্বোচ্চ ২৭ সেকেন্ডে গালাঘারের)।

২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণের সুবর্ণ সুযোগ পায় সিমিওনের দল। তবে গ্রিমালদোর চোখধাঁধানো ফ্রিকিক পোস্ট ও ক্রসবারের সংযোগস্থলে লেগে ফেরত আসে।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে হুলিয়ান আলভারেজের শটও পোস্টে লেগে প্রতিহত হয়।

তিন মিনিট পর সুযোগ এসেছিল ইউনাইটেডের সামনেও। আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠাতে চেয়ে ব্যর্থ হন ব্রুনো ফার্নান্দেজ। একটু পর এই পর্তুগিজ তারকার আরেকটি জোরালো শট বাধা পায় ক্রসবারে।

আশা জাগিয়েও ম্যাচে ফেরার পথ বন্ধ হয়ে যায় ৭৪ মিনিটে লেনি ইউরো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। ১০ জনের দল পেয়ে আক্রমণের চাপ বাড়ায় অ্যাতলেটিকো। ৫ মিনিট পর ডেভিডের শট ইউনাইটেড গোলরক্ষক আংশিক ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। সেখান থেকেই সহজ সুযোগে বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন নাইজেরিয়ান উইঙ্গার আদেমোলা লুকমান।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের ধারা বজায় রাখল দিয়েগো সিমিওনের অ্যাতলেটিকো। অন্যদিকে মাইকেল ক্যারিকের অধীনে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য রইল ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচের একটি করে জয়ে উভয় দলেরই পয়েন্ট এখন সমান ৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে অ্যাতলেটিকো ৭ নম্বরে অবস্থান করছে, আর ১৩ নম্বরে নেমে গেছে ইউনাইটেড।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছরে মামলা ৭০, রায় ৭টির: প্রসিকিউটর

অ্যাতলেতিকোর দ্বিতীয় দ্রুততম গোলের রাতে হারল ইউনাইটেড

আপডেট সময় ০৩:১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬