ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখালেন আদালত Logo টঙ্গীর ওষুধ কারখানার আগুন আরো বাড়ছে, নিয়ন্ত্রণে ২০ ইউনিট Logo গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা Logo বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের Logo ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সানাউল্লাহ Logo বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী Logo নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট Logo মৌসুমীকে নিয়ে অপপ্রচার, আইনি হুঁশিয়ারি দিলেন ছেলে Logo আ. লীগের সঙ্গে বৈঠক : সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

আ. লীগের সঙ্গে বৈঠক : সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করায় সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আব্দুল্লাহকে শোকজ করা হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের বহিষ্কার ও শোকজ করেন।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন দাবি তোলেন রাশেদ খান। ওই পোস্টে তিনি ‘নেত্র নিউজ’-এর একটি সংবাদও শেয়ার করেছেন।

নিউজটি শেয়ার করে রাশেদ খান লিখেছেন, ‘জমিদারের নাতি সারজিস আলমকে নাহিদ ইসলাম বহিষ্কার করেন আর হাসনাত আব্দুল্লাহকে শোকজ নোটিশ দেন। ১৯ জুলাই, যেদিন সবচেয়ে বেশি শহীদ হয়, সেদিন এরা শহীদের রক্ত মারিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুল কাদেরের ৯ দফাকে বানচাল করতে ৮ দফা কর্মসূচি প্রদান করা হয়েছিল বলেও অভিযোগ করেন রাশেদ খান। বলেন, ‘লীগ-চাটা হাসনাত-সারজিস আজকে জামায়াতি জাতির আব্বা হয়ে গেছে। আর ইতিহাস থেকে হারিয়ে গেছে আব্দুল কাদেররা।’

রাশেদ খানের দাবি, হাসনাত আব্দুল্লাহ সেদিন হাসিব আল ইসলামকে কল করে মেস থেকে নিয়ে যান আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে।

আরো অনেককে হাসনাত-সারজিস নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করে বাকিরা বৈঠকে যাননি। গণ-অভ্যুত্থানের পরে অন্যদের বিরুদ্ধে দুর্নীতিসংক্রান্ত অভিযোগ থাকলেও অন্তত গণ-অভ্যুত্থানের সময় তাদের সঠিক ভূমিকা ছিল।

তিনি বলেন, ‘সে সময় কিন্তু প্রকাশ্যে জনগণের বিরুদ্ধে গিয়ে ৯ দফাকে বানচাল করার ষড়যন্ত্রে নামেন জুলাই গাদ্দার হাসনাত-সারজিস।’

তার শেয়ার করা নেত্র নিউজে আজও সেই বহিষ্কারের তথ্য রয়েছে বলে জানান রাশেদ খান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখালেন আদালত

আ. লীগের সঙ্গে বৈঠক : সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

আপডেট সময় ১২:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬