ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান Logo কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক Logo সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী Logo স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিটের শুনানি আজ Logo চাঁদা দাবির অভিযোগে ৬ দিন বন্ধের পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু Logo চ্যাম্পিয়নস লিগে খেলার মতো দল নয় ম্যানইউ, বলছেন দলটির ডিফেন্ডার Logo প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, অনিয়মে কঠোর ইসি Logo ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী Logo রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৩৪৪ Logo চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৩৪৪

রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়ায় একযোগে ব্লক রেইড দিয়েছে যৌথ বাহিনী। এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩৪৪ জনকে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি সিঙ্গেল শুটার গান, বেশ কিছু দেশীয় অস্ত্র ও গুলিসহ বিপুল মাদক উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা থেকে চার ঘণ্টা এই বিশেষ ব্লক রেইড অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, ডিবি, সোয়াত, এসআরবি, এপিবিএন ও ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশো সদস্য এতে অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানে ৪টি এলাকা (মোহাম্মদপুর, পল্লবী, আদাবর ও গেন্ডারিয়ায়) থেকে ৩৪৪ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে পল্লবীতেই ২০২জন, মোহাম্মদপুরে ৫৯ জন, আদাবরে ৪৫ এবং গেন্ডারিয়ায় ৩৮ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় দেশি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, মোহাম্মদপুর ও পল্লবীতে কিশোর গ্যাংয়ের কোনও অস্তিত্ব থাকবে না। সামনেও অব্যাহত থাকবে এই বিশেষ অভিযান।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের তথ্য প্রাথমিক যাচাই-বাছাই শেষে যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের আদালতে পাঠানো হবে এবং অন্যদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান

রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৩৪৪

আপডেট সময় ১১:৩৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬