শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে: নাহিদ ইসলাম দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী জীবনের বিনিময়ে হলেও জুলাইয়ের চেতনা রক্ষা করা হবে: জামায়াত আমির আবারও দুই মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালালো ইরান ইউএস-বাংলার দ্বিতীয় বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরলেন ৪০৫ জন এবার ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত ঢাকায় এক বাসায় ভয়াবহ বিস্ফোরণ, পরিবারের সবাই দগ্ধ

নবায়নযোগ্য জ্বালানির যুগে কারাগার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে কারা অধিদপ্তর। গত ৮ মে প্রিজন ডিরেক্টরেট বাংলাদেশ এবং মুভার সোলার অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দেশের কারাগারগুলোতে প্রথমবারের মতো সৌর বিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম শুরু হলো।

বৃহস্পতিবার (২২ মে) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় কারাগারের বিভিন্ন ভবনের ছাদে ওপেক্স মডেল পদ্ধতিতে সৌর প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ বিতরণ গ্রিডে সংযুক্ত করা হবে। নেট মিটারিং প্রক্রিয়ার মাধ্যমে এই বিদ্যুৎ কারাগারের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

এই উদ্যোগে কারাগারের বিদ্যুৎ বিল কমে আসবে, পাশাপাশি সরকারের রাজস্ব আয় এবং জিডিপিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। প্রথম পর্যায়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে এই প্রকল্প বাস্তবায়িত হবে। ধাপে ধাপে দেশের অন্যান্য কারাগারেও সৌর বিদ্যুৎ সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ জেল বা সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। সম্পূর্ণ অর্থায়ন মুভার সোলার অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি লিমিটেড বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের মাধ্যমে করবে।

কারা অধিদপ্তর জানায়, নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের অভিষ্ঠ লক্ষ্য পূরণে সহায়তা করতে পেরে তারা গর্বিত।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com