ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইএমএফের সতর্কবার্তা: কমছে তেলের মজুত, চাপে বিশ্ব অর্থনীতি Logo রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, বাড়বে নিরাপত্তা ও দক্ষতা Logo বাংলাদেশে নতুন জঙ্গি দল, সতর্ক সরকার Logo দেশে ফিরে আসা কর্মীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে সরকার কাজ করছে: নুর Logo কাদের সঙ্গে যোগাযোগ করতেন সাবেক ২ সেনা কর্মকর্তা, বেরিয়ে এলো চাঞ্চ্যকর তথ্য Logo সুপারস্টার হয়েও কন্ডাক্টরের দিনগুলো ভুলতে পারেননি রজনীকান্ত Logo ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Logo বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি স্বাক্ষরে গুরুত্ব Logo চার কোটি টাকার সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার নেই সুফল, ক্ষুদ্র যন্ত্রাংশের অভাবে কষ্টে রোগীরা Logo পুলিশের বলপ্রয়োগ ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ জোরদার হচ্ছে

ফুটবলের সেরা ১০ উদীয়মান তারকার নাম জানালেন মেসি

ফুটবলে একজন খেলোয়াড়ের অর্জনের ঝুলিতে যত রকম ট্রফি বা স্বীকৃতি থাকা সম্ভব, তার সবকিছুই ইতোমধ্যে নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। এবার আর নিজের দিকে নয়, মহাতারকার চোখ ভবিষ্যতের দিকে।

বিশ্ব ফুটবলের আগামী দিনে কারা রাজত্ব করতে পারেন, নিজের দৃষ্টিতে এমন সম্ভাবনাময় ১০ জন তরুণ ফুটবলারকে সামনে নিয়ে এসেছেন এই আর্জেন্টাইন জাদুকর।

বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের নতুন প্রচারণা ‘মেসি+টেন’-এ জায়গা পেয়েছেন নির্বাচিত এই উদীয়মান তারকারা। নতুন প্রজন্মের এই অ্যাথলেটদের নিয়ে নির্মিত প্রচারণায় বলা হয়েছে—‘দশটি অধ্যায়, যা নতুন করে লিখবে ফুটবলের ভবিষ্যৎ। এটি এমন এক গল্প, যার কেবল সূচনা হচ্ছে।

মেসির নির্বাচিত এই তালিকায় আর্জেন্টিনার জনপ্রিয় ক্লাব বোকা জুনিয়র্সের তরুণ মিডফিল্ডার তোমাস আরান্দার উপস্থিতি আলবিসেলেস্তে সমর্থকদের মনে বাড়তি আনন্দ জুগিয়েছে। ১৮ বছর বয়সী এই তরুণ প্লেমেকার সম্প্রতি নিজের কারিগরি দক্ষতা, ড্রিবলিং ও নিখুঁত পাসের জন্য দারুণ নজর কেড়েছেন। তার ব্যতিক্রমী প্রতিভা চোখ এড়ায়নি জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনিরও; সদ্য সমাপ্ত আন্তর্জাতিক ম্যাচের সফরের দলে রাখা হয়েছিল এই তরুণকে।

তবে আপাতত মাঠের বাইরে দিন কাটছে আরান্দার।

সম্প্রতি ডান পায়ের ফিবুলার হাড় ভেঙে যাওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা এই তরুণের জন্য ফুটবলের প্রবাদপুরুষের তালিকায় নাম আসা নিঃসন্দেহে অনেক বড় প্রেরণা।

মেসির এই তালিকায় শুধু ছেলেই নয়, সমান গুরুত্ব দিয়ে ঠাঁই দেওয়া হয়েছে নারী ফুটবলের প্রতিভাদেরও। জার্মানি, ইতালি, ইংল্যান্ড, ব্রাজিল থেকে শুরু করে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর প্রতিভাবান মুখদের তুলে আনা হয়েছে এতে। এদের মধ্যে ইংলিশ ক্লাব আর্সেনালের উদীয়মান তারকা ম্যাক্স ডাউম্যান কিংবা বুন্দেসলিগার ফ্রাঙ্কফুর্টের হয়ে খেলা তুর্কি প্রতিভা জান উজুনরা ইতিমধ্যে ইউরোপিয়ান ফুটবলে বেশ আলোচনায় এসেছেন।

মেসির চোখে ভবিষ্যতের ১০ মহাতারকা

১. তোমাস আরান্দা, বোকা জুনিয়র্স, আর্জেন্টিনা

২. জান উজুন, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, তুরস্ক

৩. গিলবার্তো মোরা, ক্লাব তিহুয়ানা, মেক্সিকো

৪. ম্যাক্স ডাউম্যান, আর্সেনাল, ইংল্যান্ড

৫. জেভিয়ার গোজো, ক্রিস্টাল প্যালেস, যুক্তরাষ্ট্র

৬. হেসুস রদ্রিগেজ, কোমো ১৯০৭, স্পেন

৭. কেস স্মিট, এজেড আলকমার, নেদারল্যান্ডস

৮. ক্লোয়ি সারউই, চেলসি (নারী দল), ইংল্যান্ড

৯. জিওভান্না ওয়াকসম্যান, ওএল লিওন (নারী দল), ব্রাজিল

১০. লোটা ভ্রেডে, হামবুর্গার এসভি (নারী দল), জার্মানি

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আইএমএফের সতর্কবার্তা: কমছে তেলের মজুত, চাপে বিশ্ব অর্থনীতি

ফুটবলের সেরা ১০ উদীয়মান তারকার নাম জানালেন মেসি

আপডেট সময় ১২:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬