ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুলিশের বলপ্রয়োগ ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ জোরদার হচ্ছে Logo চুয়েটে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন, অসুস্থতার কথা জানালেন উপাচার্য Logo ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে : ডা. জাহেদ Logo বাব আল-মান্দেবে সংঘর্ষ, ৪৭ পাকিস্তানিসহ সৌদি জোটের ৮৫ সেনা আটকের দাবি হুতির Logo চকবাজার মনসুর খান প্লাজায় আগুনে ছয়তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে Logo নিরাপদ খাদ্য নিশ্চিতে কঠোর আইন প্রণয়ন করছে সরকার Logo শাহরুখ-সালমানকেও চিনতেন না মাধুরীর স্বামী Logo বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার Logo ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী Logo শুটিংয়ে আহত প্রিয়ন্তী

মেসির সঙ্গে অজানা সম্পর্কের কথা জানালেন রোনালদো

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। যাদের প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের এক অমর অধ্যায়। মাঠে তাদের দ্বৈরথে বিভক্ত ফুটবলবিশ্ব। মাঠে তাদের লড়াই সবাই উপভোগ করে। তবে এই দুই সেরা ফুটবলারের পারস্পরিক শ্রদ্ধা ও মাঠের বাইরে সহযোগিতামূলক আচরণের কথা অনেকেরই জানা নেই। সম্প্রতি সেই অজানা সম্পর্কের কথা প্রকাশ করলেন পর্তুগিজ মহাতারকা।

সিএনএন পর্তুগাল-কে এক সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো। দ্য অ্যাথলেটিক ওয়েবসাইট তার কিছু অংশ প্রকাশ করেছে। সেখানে মেসির সঙ্গে এমন এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা প্রকাশ করেছেন রোনালদো, যা অনেক ভক্তের ধারণার বাইরে।

গত দেড় দশকে বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর এই দুজনের মধ্যেই হাতবদল হয়েছে। ঘন ঘন তাদের এই পুরস্কারের মঞ্চে যেতে হয়েছে। সেখানেই অন্যরকম এক সম্পর্ক তৈরি হয়েছে তাদের মাঝে। রোনালদো স্মৃতিচারণ করলেন, ইংরেজিতে মেসির দুর্বলতা থাকার কারণে তিনি ব্যালন ডি’অরের মঞ্চে মাঝেমধ্যে তার অনুবাদকের ভূমিকা পালন করতেন।

রোনালদো বলেন, “আমরা পুরস্কারের মঞ্চ ভাগাভাগি করেছি ১৫ বছর। আর আমাদের সম্পর্কটা সবসময় খুব ভালো ছিল। আমার মনে আছে, দুই-একবার আমি তার জন্য ইংরেজিতে বলা কথাগুলো অনুবাদ করে দিয়েছিলাম, যেমন, ‘মেসি, তুমি এখানেই থাকবে’।”

এই ধরনের হাইপ্রোফাইল ইভেন্টে মিডিয়া সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণে প্রায় সময় মেসিকে নির্দেশনা দিতেন জানিয়ে সিআরসেভেন আরও বলেন, “এরপর সে (উপস্থাপিকা) তোমাকে একটা প্রশ্ন করবে। আর আমি সেটা অনুবাদ করব। উপস্থাপিকা তোমাকে বলবে: ‘আমরা এটা করতে যাচ্ছি’, আর মেসিকে বলতে বলতাম: ‘হ্যাঁ, খুব ভালো’। আর ব্যাপারটা মজার ছিল।”

রোনালদো বলেন, নিজ নিজ ক্লাব ও দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তাদের মধ্যে সবসময় পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। তিনি বলেন, ‘সে সবসময় আমার সঙ্গে ভালো ব্যবহার করত। সে তার ক্লাবকে সাফল্য এনে দেওয়ার জন্য খেলত, আমি আমার ক্লাবের জন্য। সে তার দেশের হয়ে লড়াই করতো, আমি আমার দেশের জন্য।’

দুজনের ক্যারিয়ারের সেরা সময় নিয়ে স্মৃতিচারণ করে রোনালদো বলেন, ‘আমার মনে হয় একটা সময় ছিল যখন সে তার সবটুকু উজার করে দিয়ে গোল করতে চাইত এবং আমিও তাই করতাম। এটা ছিল সুস্থ প্রতিযোগিতা, অনেকটা আইরটন সেনা ও প্রোস্টের মতো। আমি মনে করি আমরা একে অন্যকে অনুপ্রাণিত করতাম।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

পুলিশের বলপ্রয়োগ ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ জোরদার হচ্ছে

মেসির সঙ্গে অজানা সম্পর্কের কথা জানালেন রোনালদো

আপডেট সময় ১২:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬