ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রামে সোনার দোকানের শোকেসে ঝুলছিল ১৪ ফুট লম্বা অজগর Logo ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে: আইনমন্ত্রী Logo আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ Logo এল নিনোর কারণে শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাহত হতে পারে Logo স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: মীর শাহে আলম Logo বাংলাদেশের পাশে থাকার জোরালো প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের: অর্থমন্ত্রী Logo রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড Logo এইচএসসি ও সমমানের ফল প্রকাশ কখন, যা জানা গেল Logo গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি টাকা জরিমানা Logo এ এক ‘অচেনা মিরপুর’, যেভাবে বদলে দিচ্ছেন প্রশাসক শফিকুল ইসলাম

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ফুলবাড়ীয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন তাঁর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান।

ওসি জানান, এর আগেও হারুন অর রশিদ গ্রেপ্তার হয়েছিলেন। কয়েক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।

ওসি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি হারুন অর রশিদ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

চট্টগ্রামে সোনার দোকানের শোকেসে ঝুলছিল ১৪ ফুট লম্বা অজগর

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০২:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬