রাজধানী যাত্রাবাড়ীর কোনাপাড়ায় ‘গাড়ির ধাক্কায়’ ফালু মিয়া (৪৬) নামের এক গ্যারেজকর্মী নিহত হয়েছেন। সোমবার রাতে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ঢাকাগামী এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই মো. সজিবুর রহমান ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সজিবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তৎক্ষণিক কোন গাড়ির ধাক্কায় সে নিহত হয়েছেন, তা জানা সম্ভব হয়নি।
নিহতের স্বজনরা জানান, ফালু মিয়া একটি গাড়ি মেরামতের গ্যারেজে কাজ করতেন।
রাতে কাজ শেষে বাসায় ফেরার উদ্দেশে সে রাস্তা পার হওয়ার সময়ে দুর্ঘটনার শিকার হন।
তিনি জুরাইন আলমবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম আব্দুল মতিন।
বাংলা৭১নিউজ/আরএইচ























