ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা Logo চাঁদা না দিলে মার্কেট পুড়িয়ে দেওয়ার হুমকি, অতঃপর.. Logo গাজায় বেসামরিক ভবনে ড্রোন হামলার অবাধ অনুমোদন ইসরায়েলের Logo যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা Logo সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে Logo দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি ফাইলবন্দী থাকলে রক্ষা মিলবে না Logo আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে বৈঠক Logo ‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’ Logo মেসির সঙ্গে অজানা সম্পর্কের কথা জানালেন রোনালদো Logo সংসদ সদস্যের গাড়িতে অতিরিক্ত যাত্রী সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

এনসিপির সমাবেশের কয়েক ঘণ্টা আগে জজের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

মাদারীপুর শহরের শকুণি লেকের পাড়ে জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেছেন।

এদিকে যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেই একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত শহরের স্বাধীনতা অঙ্গনে আজ বিকেল চারটায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে এমন বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিস্ফোরণের সঙ্গে এনসিপির পূর্বনির্ধারিত সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক কোনো পক্ষের অভ্যন্তরীণ কমিটি গঠনসংক্রান্ত বিরোধ কিংবা বিকেলের সমাবেশকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ছড়াতে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা

এনসিপির সমাবেশের কয়েক ঘণ্টা আগে জজের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ১১:৩৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬