ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার Logo দেশকে অস্থিতিশীল করতে দোসররা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে Logo ইউক্রেনে মার্কিন প্রতিষ্ঠানে রাশিয়ার হামলা, নিশ্চুপ ট্রাম্প প্রশাসন Logo হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখালেন আদালত Logo টঙ্গীর ওষুধ কারখানার আগুন আরো বাড়ছে, নিয়ন্ত্রণে ২০ ইউনিট Logo গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা Logo বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের Logo ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সানাউল্লাহ Logo বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী Logo নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

দিল্লির যন্তর মন্তরের অনুমোদন বাতিল করে নির্ধারণ করা ৩টি বিকল্প স্থানের কারণে আন্দোলনকারীদের দূরত্ব, চড়া বুকিং ফি এবং জায়গা না পাওয়ার মতো বড় ধরনের সংকটের মুখোমুখি হতে হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, নতুন স্থানসমূহ রামলীলা ময়দান, সিবিডি ময়দান এবং বুরারি ময়দানের প্রতিটি ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন জটিলতা রয়েছে।

লুটিয়েন্স দিল্লির কাছাকাছি অবস্থিত ১২ একরের রামলীলা ময়দানে আন্দোলন করার জন্য দিনে ৫০ হাজার রুপি বুকিং ফি এবং অফেরতযোগ্য ৫৫ হাজার রুপি জামানত জমা দিতে হবে। মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লির (এমসিডি) এক কর্মকর্তা জানান, পুরো অংশ একসঙ্গে বুকিং করতে হয় বলে ছোট সংগঠনের জন্য এটি অত্যন্ত ব্যয়বহুল এবং উৎসবের মৌসুমে এটি পেতে তীব্র প্রতিযোগিতা তৈরি হবে।

শাহদারায় অবস্থিত ১২ একরের সিবিডি ময়দানটি বাণিজ্যিক ও আবাসিক এলাকা, মল এবং হোটেল দিয়ে ঘেরা হওয়ায় সেখানে যানজট ও প্রতিবাদের পরিবেশ তৈরি করা কঠিন। অন্যদিকে উত্তর-পশ্চিম দিল্লির ৫০ একরের বুরারি ময়দানটি যন্তর মন্তর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় একে খোলা জেলখানা বলে অভিহিত করেছেন আন্দোলনকারীরা, যার ফলে গণমাধ্যম বা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা কঠিন হয়ে পড়বে।

লেখক ও শহর গবেষক সোহেল হাশমি জানান, আন্দোলন কেন্দ্রকে ক্ষমতার কেন্দ্র থেকে এত দূরে সরিয়ে দেওয়ায় সাধারণ মানুষের সরকারের কাছে দাবি জানানোর পথ রুদ্ধ হয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের সামনে প্রতিবাদের উদাহরণ টেনে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

আপডেট সময় ১০:২০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬