ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার Logo দেশকে অস্থিতিশীল করতে দোসররা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে Logo ইউক্রেনে মার্কিন প্রতিষ্ঠানে রাশিয়ার হামলা, নিশ্চুপ ট্রাম্প প্রশাসন Logo হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখালেন আদালত Logo টঙ্গীর ওষুধ কারখানার আগুন আরো বাড়ছে, নিয়ন্ত্রণে ২০ ইউনিট Logo গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা Logo বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের Logo ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সানাউল্লাহ Logo বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী Logo নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার জার্সি পরা সবচেয়ে বড় সম্মানের: মেসি

আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। এতে আলবিসেলেস্তেদের সঙ্গে তার দুই দশকের বেশি সময়ের পথচলার ইতি ঘটেছে। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার পর এবার প্রকাশ্যে এসেছে তার বিদায়ের মুহূর্তগুলোর কিছু অপ্রকাশিত দৃশ্য।

অ্যাডিডাস প্রকাশিত একটি ভিডিওতে আর্জেন্টিনার হয়ে খেলার অভিজ্ঞতা, আবেগ আর গর্বের কথা জানিয়েছেন মেসি। তিনি জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামার প্রতিটি মুহূর্তই তার কাছে বিশেষ ছিল। নিজের তরুণ বয়সের মেসিকে কী পরামর্শ দিতেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘উপভোগ করো। সবকিছু আরও বেশি উপভোগ করো। সত্যি বলতে, ফুটবল দুনিয়ায় যা অর্জন করেছি, সেসবের সবটা হয়তো তখন বুঝতে পারিনি।’

আর্জেন্টিনা অধ্যায় শেষ লিওনেল মেসির। ছবি: সংগৃহীত

জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় কাটানোর স্মৃতিও তুলে মেসি বলেন, ‘এখানে আসতে আমার খুব ভালো লাগত। ২০ বছরের বেশি সময় কাটিয়েছি এখানে। তাই বিদায় নেওয়া সহজ নয়। এত বছর আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর্জেন্টিনা।’

আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার বলেন, ‘এই জার্সি পরা এবং দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি হেরেছি, জিতেছি— কিন্তু এই জার্সি পরাটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব সময় সেভাবেই দেশের হয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার

আর্জেন্টিনার জার্সি পরা সবচেয়ে বড় সম্মানের: মেসি

আপডেট সময় ১০:১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬