রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী বাজার মনিটরিং আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ বাণিজ্য সচিবের সম্পদের সীমাবদ্ধতার পরও চিকিৎসক-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি

অনলাইনে অগ্রিম বাস টিকিট বিক্রি চলছে পুরোদমে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের অন্যতম বড় উৎসব ঈদুল আযহাকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারো লাখো মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন এবং কুরবানি পালনের উদ্দেশ্যে রাজধানী ঢাকা থেকে নিজ নিজ জেলা শহর ও গ্রামে ফিরবেন।

আর সেই যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে শুরু হয়েছে অগ্রিম বাসটিকেট বিক্রি। বর্তমানে গ্রাহকদের অনেকেই দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে bdtickets.com এর মতো অন্যান্য অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মের সাহায্য নিচ্ছেন।

 এসব প্ল্যাটফর্ম থেকে দেশের প্রায় সব লং রুটের বাস টিকিট আগেভাগেই কেটে ফেলা যাচ্ছে। গ্রাহকরা পছন্দমতো সিট বাছাইয়ের পাশাপাশি পাচ্ছেন তাৎক্ষণিক টিকিট কনফারমেশন ও ২৪/৭ কাস্টমার সাপোর্টের সুবিধা,  এছাড়াও প্ল্যাটফর্মগুলোর পক্ষ থেকেও বিভিন্ন সুবিধা চালু রাখা হয়েছে। কিছু কিছু রুটে স্পেশাল ঈদ সার্ভিসের জন্য আলাদা বাস সংযুক্ত করা হয়েছে, যা যাত্রাকে করবে আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ।

অনলাইন এক্সপার্টদের মতে, অনলাইন টিকিট বুকিংয়ের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে, যার ফলে বাস কাউন্টারগুলোর চাপ অনেকটাই কমছে। এতে করে টিকিটের কালোবাজারিও রোধ করা সম্ভব হচ্ছে।

মোহাম্মদ সোহেল, একজন প্রবাসফেরত গ্রাহক, যিনি এবার পরিবার নিয়ে রাজশাহী যাবেন, তিনি আমাদের জানান, “আগে ঈদের সময় টিকিট কাটার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হতো, আর লাইনেও দাঁড়াতে হতো ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু এখন bdtickets থেকে টিকিট কনফার্ম করতে পেরেছি খুবই কম সময়ে। এছাড়া সাথে দিতে হয়নি কোনো এক্সট্রা চার্জ। পরিবারের সঙ্গে নিশ্চিন্তে ঈদ করার আনন্দটাই আলাদা।” 

তবে গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে, তারা যেন নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট সময়ের আগেই টিকিট কেটে নেয়, কারণ ঈদের কয়েক দিন আগেই বেশিরভাগ রুটের টিকিট শেষ হয়ে যায়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com