ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহেশপুরের দত্তনগর কৃষি ফার্মের উন্নয়ন প্রস্তাব বিবেচনা করবে সরকার : কৃষিমন্ত্রীমহেশপুরের দত্তনগর কৃষি ফার্মের উন্নয়ন প্রস্তাব বিবেচনা করবে সরকার : কৃষিমন্ত্রী Logo দাবানলের বিষাক্ত ধোঁয়ায় বায়ুদূষণ, মালয়েশিয়ায় বন্ধ স্কুল Logo কুমিল্লায় হত্যা, স্কুলছাত্রী তাজমিনের দাফন হলো যশোরে Logo ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে Logo ডিমের বাজার যেভাবে কাজ করে Logo রোনালদোকে ‘অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিল’ তার পরিবার Logo অস্ট্রেলিয়ার ইতিহাস, একাদশের সবার বয়স ৩০-এর ওপরে Logo রাজবাড়ী থেকে ৪২ ককটেল উদ্ধার Logo ওয়াহকে ছাড়িয়ে আরেক কিংবদন্তির কীর্তিতে চোখ স্মিথের Logo মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

সাত দিনে ‘দৃশ্যম ৩’-এর আয় ৩৮৩ কোটি

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে অজয় দেবগন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’। রহস্য আর টানটান উত্তেজনায় ভরা সিনেমাটি ভারতীয় প্রেক্ষাগৃহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে।

মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৩৮৩ কোটি রুপি।

বিজয় সালগাঁওকর চরিত্রে অজয় দেবগনের অভিনয় এবং রহস্যে ঘেরা গল্প দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। বিশেষ করে প্রতিটি ঘটনার পেছনের রহস্য উন্মোচনের টানটান লড়াই সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি করেছে বাড়তি উন্মাদনা।

অভিষেক পাঠক পরিচালিত সিনেমাটিতে অজয় দেবগনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত।

পর্দায় দুই অভিনেতার অভিনয় ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দর্শক-সমালোচকদের নজর কেড়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দৃশ্যম ৩’। প্রথম দিনেই সিনেমাটি ৬২ কোটি রুপি আয় করে বলে দাবি করা হয়েছে। মুক্তির পর প্রথম সপ্তাহেও বক্স অফিসে এর দাপট অব্যাহত রয়েছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ভারতে ১৫ হাজার ৭৫৮টি প্রদর্শনী থেকে ১৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে দেশটিতে এর মোট আয় দাঁড়িয়েছে ২৯৪ কোটি ৬০ লাখ রুপি। এর মধ্যে নিট আয় ২৪৫ কোটি ৫০ লাখ রুপি।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। সপ্তম দিনে বিদেশের বাজার থেকে এসেছে ৪ কোটি রুপি।

সব মিলিয়ে বিদেশে সিনেমাটির মোট আয় ৮৯ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে ৩৮৩ কোটি ৬০ লাখ রুপি।

প্রথম সপ্তাহের এই সাফল্যে বক্স অফিসে নিজের অবস্থান আরও শক্ত করেছে ‘দৃশ্যম ৩’। এখন দেখার বিষয়, দ্বিতীয় সপ্তাহেও একই ধারায় ব্যবসা ধরে রাখতে পারে কি না অজয় দেবগনের এই সিনেমা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মহেশপুরের দত্তনগর কৃষি ফার্মের উন্নয়ন প্রস্তাব বিবেচনা করবে সরকার : কৃষিমন্ত্রীমহেশপুরের দত্তনগর কৃষি ফার্মের উন্নয়ন প্রস্তাব বিবেচনা করবে সরকার : কৃষিমন্ত্রী

সাত দিনে ‘দৃশ্যম ৩’-এর আয় ৩৮৩ কোটি

আপডেট সময় ০৫:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬