ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার ইতিহাস, একাদশের সবার বয়স ৩০-এর ওপরে

ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া। ডারবান টেস্টের একাদশে থাকা প্রত্যেক ক্রিকেটারের বয়স ৩০ বছর বা তার বেশি।

অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটেছে।

ইতিহাসের সাক্ষী হওয়া ক্রিকেটাররা হচ্ছেন—ট্রাভিস হেড (৩২), নিক ম্যাডিনসন (৩৪), মারনাস লাবুশেন (৩২), স্টিভেন স্মিথ (৩৭), ম্যাট রেনশ (৩০), অ্যালেক্স ক্যারি (৩৫), বিউ ওয়েবস্টার (৩২), প্যাট কামিন্স (৩৩), মিচেল স্টার্ক (৩৬), নাথান লায়ন (৩৮) ও জশ হ্যাজলউড (৩৫)।

এর মধ্যে প্রায় এক দশক পর টেস্ট দলে ফিরেছেন ম্যাডিনসন। টেস্টিকুলার ক্যান্সারকে হার মানিয়ে মাঠে ফিরেছেন তিনি।

তবে বাঁহাতি ব্যাটারের ফেরাটা সুখকর হয়নি। ৩৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। ২০১৬ সালে মেলবোর্নে সর্বশেষ টেস্ট খেলেন ম্যাডিনসন।

দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজের সুখস্মৃতি অবশ্য ভালো নয় অস্ট্রেলিয়ার।

২০১৮ সালের চার টেস্টের সিরিজটি ৩-১ ব্যবধানে হারে তারা। প্রথম টেস্ট জয় দিয়ে শুরু করলেও পরের তিনটিতেই দক্ষিণ আফ্রিকার কাছে হারে তারা।

দীর্ঘ ৮ বছর পর সেই হারের প্রতিশোধ নেওয়ার পালা অস্ট্রেলিয়ার। সেই লক্ষ্যেই হয়তো অভিজ্ঞ ক্রিকেটারদের মাঠে নামিয়েছে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারীরা। তবে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার।

ডারবানে প্রথম টেস্ট খেলতে নেমে প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারীরা।

তবে প্রথম টেস্টের ফল শেষ পর্যন্ত কি হয় সেটিই এখন দেখার বিষয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬