ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি Logo অর্থনৈতিক চাপে পিষ্ট হয়েই আলোচনার টেবিলে দুই পরাশক্তি Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৭০ Logo প্রখ্যাত আলেম মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত Logo রোহিঙ্গা গণহত্যার দায়ে আইসিজের রায়কে ‘অন্যায়’ বললো মিয়ানমার Logo শেখ হাসিনা এলে ফুলের মালা নয়, যেতে হবে কারাগারে: আবদুস সালাম Logo জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী Logo চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন Logo নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের ২ শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ Logo রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়: খলিলুর রহমান

প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে

প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিশুদের মানবিক হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুদের প্রতিভা বিকাশের জন্য ২০২৮ সাল থেকে সরকারি কার্যক্রম পুরোদমে শুরু হবে। শিশুদের বিকশিত হওয়ার সুযোগ দিতে পারলে তারা ভবিষ্যতে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা মানবিকতা ও মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতের বাংলাদেশকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে পারে।’

এর আগে সকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

জাতীয় সংগীতের পর প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে

আপডেট সময় ১১:৩৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬