ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘এটাই ফুটবল, যারে আমরা ভালোবাসি’, রোমাঞ্চকর জয় নিয়ে জিদান Logo বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস Logo যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বিষয়ে আলোচনা করতে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব Logo ফুটবলাররা নাইট ক্লাবে, ম্যানেজমেন্ট কোথায় ছিল— প্রশ্ন ক্রীড়া মন্ত্রণালয়ের Logo এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা, একজন নিহত Logo শেখ হাসিনাসহ ৮ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ Logo তারকাদের বিচ্ছেদ বাড়ছে, ছড়াচ্ছে ভীতি Logo ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাবরেজিস্ট্রার বদলি Logo জিয়াউল আহসানের বিচার: ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার জবানবন্দি আজ Logo ফ্রান্সে বিক্ষোভে গ্রেনেড তুলতে গিয়ে কিশোরের হাত বিচ্ছিন্ন

শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করে নিল ১৫০ শিশু

শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে ১৫০ শিশু।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে শিশুরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।

পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

শিশু অধিকার দিবসের এবারের প্রতিপাদ্য—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আয়োজনে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া প্রধানমন্ত্রী শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন।

সেখানে ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘এটাই ফুটবল, যারে আমরা ভালোবাসি’, রোমাঞ্চকর জয় নিয়ে জিদান

শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করে নিল ১৫০ শিশু

আপডেট সময় ১১:৩৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬