ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বিষয়ে আলোচনা করতে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব Logo ফুটবলাররা নাইট ক্লাবে, ম্যানেজমেন্ট কোথায় ছিল— প্রশ্ন ক্রীড়া মন্ত্রণালয়ের Logo এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা, একজন নিহত Logo শেখ হাসিনাসহ ৮ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ Logo তারকাদের বিচ্ছেদ বাড়ছে, ছড়াচ্ছে ভীতি Logo ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাবরেজিস্ট্রার বদলি Logo জিয়াউল আহসানের বিচার: ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার জবানবন্দি আজ Logo ফ্রান্সে বিক্ষোভে গ্রেনেড তুলতে গিয়ে কিশোরের হাত বিচ্ছিন্ন Logo বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিল লাওস Logo কোরিয়ানরা এত নুডলস খায় কেন?

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আয়োজনে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের স্মারক উপহার প্রদান, স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার কর্মসূচি রয়েছে। এছাড়া শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন এবং ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বিষয়ে আলোচনা করতে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব

শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬