ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী দোয়া নিলেন প্রবীণের Logo পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমদ মিষ্টি Logo মিটফোর্ডে সোহাগ হত্যা : প্রধান আসামিকে ৬ মাসের জামিন দিলেন হাইকোর্ট Logo মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় ২৫ জন কারাগারে Logo রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, বিদ্যুৎকেন্দ্রে পৌঁছবে শনিবার Logo নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পের সম্ভাবনা কম, তবে প্রভাব থাকতে পারে Logo বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা ব্যয় অনুমোদন Logo মিষ্টির পদত্যাগ আজ থেকে কার্যকর, গেজেট এলে ইসিকে জানাব : স্পিকার Logo চীনের জাতীয় দিবসে শি চিনপিংকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

প্রকল্প বাস্তবায়ন ও টেন্ডার প্রক্রিয়ায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় নথিপত্র তলব ছাড়াও প্রকল্প এলাকা পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন, সহকারী পরিদর্শক আবু সাদেক, উপ-সহকারী পরিচালক মামুন ও বোরহান উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

কর্মকর্তারা জানান, রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন শহরে বিভিন্ন ওয়াশব্লক নির্মাণ প্রকল্পে টেন্ডার প্রক্রিয়ায় কার্যাদেশ প্রদানে ঘুষ গ্রহণসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে অভিযানটি পরিচালিত হয়েছে। এ সময় প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া, কার্যাদেশ, দরপত্র মূল্যায়নসহ গুরুত্বপূর্ণ নথিপত্র তলব করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া প্রকল্পসংক্রান্ত ফাইল ও নথিপত্র উপস্থাপন করেন। তদন্তে অভিযোগের সত্যতা বেরিয়ে এসেছে। যেমন কোনো কোনো টেন্ডারে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ না দিয়ে উচ্চ দরদাতাকে কাজ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়। প্রাথমিকভাবে কিছু নথিপত্র সংগ্রহ করা হলেও আরও বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চাহিদাপত্র দেওয়া হয়েছে।

দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, ওয়াশব্লক নির্মাণে কার্যাদেশ প্রদানসহ ঘুষ গ্রহণ ও নানা অনিয়ম-দুর্নীতি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রাথমিকভাবে কিছু নথিপত্র পাওয়া গেছে। আরও কিছু রেকর্ডপত্র উদ্ধারের প্রক্রিয়া চলছে। নথিপত্র পর্যালোচনার পাশাপাশি ওয়াশব্লক নির্মাণের প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শন ও নমুনাভিত্তিক যাচাই করা হবে।

এ বিষয়ে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বলেন, দুদক কর্মকর্তাদের চাওয়া প্রকল্পের যাবতীয় ফাইল ও নথিপত্র তাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এছাড়া প্রকল্প এলাকা পরিদর্শনে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী দোয়া নিলেন প্রবীণের

রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

আপডেট সময় ০৮:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬