সিরাজগঞ্জ সদর উপজেলায় জমিতে হালচাষ করার সময় বজ্রাঘাতে মো. বাবু (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মেছড়া ইউনিয়নের আকনাদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবু ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে পাওয়ার টিলার নিয়ে জমিতে হালচাষ করতে যান বাবু। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















