ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চলতি মাসে এক হামলায় শতাধিক মালিয়ান সেনাকে হত্যা করেছে জঙ্গিরা Logo সিলেটে ৩ ফার্মেসিকে অর্ধলাখ টাকা জরিমানা Logo আফগানিস্তানে বিমান হামলায় ২৮ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের Logo ট্রলার থেকে নদীতে পড়ে তরুণের মৃত্যু Logo বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক Logo নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী Logo চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার Logo দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ Logo পটিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

পটিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

চট্টগ্রামের পটিয়ায় রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণ স্থানে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষের পর আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চক্রশালা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কমল মুন্সিরহাট বাজারসংলগ্ন চক্রশালা রেলস্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে কক্সবাজার এক্সপ্রেস। ট্রেনটি বিকেল সাড়ে ৩টার দিকে চক্রশালা স্টেশন এলাকা অতিক্রম করার সময় রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা একটি মিনি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানটি ট্রেনের ইঞ্জিনের সামনের অংশে আটকে যায়। ট্রেনটি কাভার্ড ভ্যানটিকে টেনেহিঁচড়ে আনসার ক্যাম্পসংলগ্ন মল্লাপাড়া এলাকা পর্যন্ত নিয়ে যায়। এ সময় ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম বলেন, রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা কাভার্ড ভ্যানটির সঙ্গে সংঘর্ষের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এতে কোনো প্রাণহানি হয়নি। দুর্ঘটনার পর কক্সবাজার এক্সপ্রেস ঘটনাস্থলে আটকে আছে।

তিনি বলেন, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারকাজ শেষে রেললাইন সচল হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানটির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

রেলওয়ে সূত্র জানায়, স্থানীয়দের সহায়তায় রেললাইন থেকে কাভার্ড ভ্যানটি সরানো হলেও ট্রেনটি কিছুদূর এগিয়ে যাওয়ার পর পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। বর্তমানে বগি উদ্ধারের কাজ চলছে।

দুর্ঘটনার কারণে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

চলতি মাসে এক হামলায় শতাধিক মালিয়ান সেনাকে হত্যা করেছে জঙ্গিরা

পটিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

আপডেট সময় ০৭:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬