ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার Logo হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ Logo শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর Logo ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য সরকারের Logo ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি Logo অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পদ্মায় মিলছে না রুপালি ইলিশ, জীবিকা হারিয়ে দিশেহারা মানিকগঞ্জের জেলেরা Logo অপ্রতীমের নির্মম মৃত্যুতে তারকাদের আহাজারি, বিচারের দাবি Logo লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম Logo একজনের কারণেই মেসিকে বার্সায় ফেরানো যায়নি, হাটে হাঁড়ি ভাঙলেন জাভি

তামিম ইকবালের নেতৃত্বে আজ বিসিবি’র বোর্ড সভা, আলোচনায় বিপিএল

আজ রোববার বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ বোর্ড সভা। মাস দেড়েকের বিরতি কাটিয়ে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই নীতিনির্ধারণী বৈঠকে মুখোমুখি হচ্ছেন সভাপতি তামিম ইকবাল ও অন্য পরিচালকেরা। আজকের এই জরুরি বৈঠকে দেশের নারী ক্রিকেট এবং বিপিএলের ভবিষ্যৎ রূপরেখাসহ বেশ কিছু বড় সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হতে যাচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই বৈঠক। এবারের বোর্ড সভায়ও থাকছে বেশ কিছু এজেন্ডা। বিসিবির কয়েকজন পরিচালক সূত্রে এমনটাই জানা গেছে। বিশেষ করে নারী ক্রিকেট, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন সেসব বিষয় থাকছে তালিকায়।

এ ছাড়া দেশের ঘরোয়া ক্রিকেটের সূচি চূড়ান্ত করার পাশাপাশি বিপিএলের বদলে বিসিবির নতুন টুর্নামেন্ট আয়োজন নিয়ে পরিচালকরা আলোচনা করবেন। বিপিএল ইস্যু থাকতে পারে আলোচনার মূল কেন্দ্রে। এই বছর বিপিএল আয়োজনের সিদ্ধান্ত পাল্টানোয় নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের সম্ভাবনা রয়েছে। বিসিবির সভায় ওই প্রতিযোগিতার ভেন্যু, দল নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার

তামিম ইকবালের নেতৃত্বে আজ বিসিবি’র বোর্ড সভা, আলোচনায় বিপিএল

আপডেট সময় ১২:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬