ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াজুড়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন: পলিন হ্যানসনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ

অস্ট্রেলিয়ায় উগ্র ডানপন্থী রাজনৈতিক দল ‘ওয়ান নেশন’ এবং এর প্রধান নেত্রী পলিন হ্যানসনের বর্ণবাদী রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে রাজপথে নেমেছেন দেশটির শত শত হাইস্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। মেলবোর্ন ও পার্থসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর রাজপথ এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে ক্লাস বর্জন করে এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন তরুণরা।

গতকাল বৃহস্পতিবার ​হ্যানসনের বিরুদ্ধে হাইস্কুল শিক্ষার্থীরা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দেন যে, অস্ট্রেলিয়ার রাজনীতিতে বর্ণবাদ, সমকামভীতি, ইসলামোফোবিয়া বা ফ্যাসিবাদের কোনো স্থান নেই। আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারে—‘অভিবাসীদের স্বাগত’, ‘ভালোবাসাই সব’, ‘আমাদের জন্য তোমাদের এই প্রাপ্তবয়স্ক রাজনীতি বন্ধ করো’ এবং ‘আমাদের ভবিষ্যতে উগ্র রাজনীতির স্থান নেই’—এর মতো ধারালো স্লোগান ফুটে ওঠে।

প্রতিবাদকারী শিক্ষার্থীরা মূলত অভিবাসী, শরণার্থী, আদিবাসী এবং এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের মানুষের অধিকার সুরক্ষার জোর দাবি জানান। বিক্ষোভকালে তরুণ বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়ান নেশন-এর মতো রাজনৈতিক দলগুলো সামাজিক সম্প্রীতি নষ্ট করে সংখ্যালঘু ও অভিবাসীদের বলির পাঁঠা বানাচ্ছে।

বক্তারা বলেন, অস্ট্রেলিয়ার তরুণ প্রজন্ম এই ধরনের বিদ্বেষমূলক নীতি ও ধর্মান্ধতাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করছে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের পক্ষে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ০৮:২৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬