বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

শেখ পরিবারের নামে থাকল না ৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাদেশ জারি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অপর দুই মেডিকেল বিশ্ববিদ্যালয় হলো সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও খুলনার শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এসব অধ্যাদেশ গেজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশ অনুযায়ী, প্রতিষ্ঠান তিনটির নাম হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়।

এর আগে, গত ১৩ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এরপর গত ১৩ এপ্রিল অধ্যাদেশ তিনটিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি।

গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো। এ ছাড়া অধ্যাদেশগুলোর প্রস্তাবনায় বলা হয়েছে, যেহেতু মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর আইনের সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়, একই সঙ্গে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে এটি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে সেহেতু সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন।

অধ্যাদেশ অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামসহ এর আইনের সর্বত্র ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দগুলোর পরিবর্তে ‘বাংলাদেশ’ শব্দ প্রতিস্থাপিত হবে। একইভাবে খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘শেখ হাসিনা’র পরিবর্তে ‘খুলনা’ এবং সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ শব্দগুলোর পরিবর্তে ‘সিলেট’ প্রতিস্থাপিত হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com