ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ২০ বছর পূর্ণ করল কেএফসি

বাংলাদেশে দুই দশকের সফল পথচলা পূর্ণ করেছে বিশ্বখ্যাত কুইক-সার্ভিস রেস্তোরাঁ (QSR) ব্র্যান্ড কেএফসি। ইয়াম! ব্র্যান্ডসের সহযোগী প্রতিষ্ঠান কেএফসি ২০০৬ সালের সেপ্টেম্বরে রাজধানীর গুলশানে প্রথম রেস্তোরাঁ চালুর মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। দুই দশকের এই পথচলায় ব্র্যান্ডটি দেশের ভোক্তাদের কাছে স্বাদ, মান ও সেবার ক্ষেত্রে একটি পরিচিত ও জনপ্রিয় নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, “২০ বছর আগে ট্রান্সকম গ্রুপের হাত ধরে বাংলাদেশে এই বিশ্বমানের ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে কেএফসি দেশের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। স্বাদের চেয়েও আমাদের বড় অর্জন মানুষের হাসিমুখ। গত দুই দশকে কর্মসংস্থান সৃষ্টি, সমাজের পাশে দাঁড়ানো এবং গ্রাহকদের আনন্দঘন মুহূর্তের অংশীদার হওয়ার মধ্য দিয়ে আমরা এই যাত্রা অব্যাহত রেখেছি।”

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের খাবারের স্বাদ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে কেএফসি। বর্তমানে দেশের ছয়টি প্রধান বিভাগ এবং ১০টিরও বেশি গুরুত্বপূর্ণ শহরে রেস্তোরাঁ নেটওয়ার্ক বিস্তৃত করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে দেশের কুইক-সার্ভিস রেস্তোরাঁ খাতে নিজেদের শীর্ষস্থানীয় অবস্থান আরও সুদৃঢ় করেছে কেএফসি।

দুই দশকের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে নতুন দশকে প্রবেশ করছে কেএফসি বাংলাদেশ। অনন্য রেসিপি, আন্তরিক গ্রাহকসেবা এবং আধুনিক ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয়ে গ্রাহকদের জন্য আরও উন্নত ও সমৃদ্ধ সেবার অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ব্র্যান্ডটি।

২০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে গ্রাহকদের জন্য থাকছে নানা আকর্ষণীয় অফার, রেস্তোরাঁজুড়ে বিশেষ আয়োজন এবং বিভিন্ন চমক। দুই দশকের এই মাইলফলক উদযাপনের পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছে কেএফসি বাংলাদেশ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বাংলাদেশে ২০ বছর পূর্ণ করল কেএফসি

আপডেট সময় ০৮:০০:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬