যুক্তরাজ্যের লুটন শহরে ছুরি হাতে এক নারীকে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গুলি করেছে পুলিশ। তবে এতে তিনি আহন হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় বিবিসি।
বুধবার বেডফোর্ডশায়ার পুলিশ জানায়, লন্ডন থেকে প্রায় ৩০ মাইল উত্তরে অবস্থিত লুটনে এক ব্যক্তি ছুরি নিয়ে এক নারীকে হুমকি দিচ্ছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই ব্যক্তিকে গুলি করা হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, গুলিতে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার আঘাত গুরুতর এবং জীবনযাত্রায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে; তবে তা প্রাণঘাতী নয়।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
বাংলা৭১নিউজ/আরএইচ






















