ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় জড়াচ্ছে মিসর? যে বার্তা দিল পাকিস্তান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের বিস্তার নিয়ে ফোনে আলোচনা করেছেন মিসর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার তার মিসরীয় প্রতিপক্ষ বদর আবদেলাত্তির সঙ্গে ফোনে কথা বলেন।

সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, মধ্যপ্রাচ্যে হামলা ও সংঘাত তীব্র হয়ে ওঠার মধ্যে দুই মন্ত্রী আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় পরিস্থিতি মোকাবেলায় ঘনিষ্ঠ পরামর্শ ও সমন্বয় অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয় দুই দেশ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরব ও তুরস্ককেও সঙ্গে রেখে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। এ লক্ষ্যে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে একটি বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নিরসনে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। গত এপ্রিলে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়, যা ১৯৭৯ সালের পর দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যার ফলে সাময়িকভাবে দুই পক্ষের সংঘাত বন্ধ হয়। বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর উদ্যোগ আরো জোরদার হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৪:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬