জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।
সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে আবেদনটি যাচাই-বাছাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় দাপ্তরিক নথিপত্র পরীক্ষা করে অনুমোদন দেয় নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটার এলাকা স্থানান্তরের জন্য ইসির নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করতে হয়। নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম শেষে তার আবেদন অনুমোদন দেওয়া হয়।
এর ফলে ঢাকা-৮ আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন এনসিপির এই নেতা।
বাংলা৭১নিউজ/আরএইচ























