ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্কুলের প্রথম দিনেই ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওয়াফার Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি Logo অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২৩৬ Logo দাবানলের বিষাক্ত ধোঁয়ায় নাকাল ইন্দোনেশিয়া, বৃষ্টির জন্য হাহাকার Logo দেড় বছর পর কিম সু-হিউন ফিরছেন উপস্থাপক হিসেবে Logo ভারতে যাওয়ার সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার Logo ‘পূর্ণ সম্মান রেখেই বলছি, আমাদের লক্ষ্য কেবল রিয়াল মাদ্রিদ’—মরিনহো প্রসঙ্গে লাউতারো Logo স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী রিমান্ডে Logo সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তিন খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে ব্যাংকগুলো

চলতি ২০২৬-২৭ অর্থবছরে হিমাগার নির্মাণ, ডেইরি ও পোল্ট্রি খাতের জন্য ব্যাংকিং খাতে ৬০ হাজার কোটি টাকার বিশাল ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (০৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) এ কথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ ব্যাংক ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের মাধ্যমে ৬০ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই ঋণের আওতায় দেশে পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম প্রতিষ্ঠা এবং গুদামজাত বা হিমাগারকৃত কৃষি পণ্যের বিপরীতে ব্যাংকগুলো নিয়ম মেনে ঋণ সুবিধা দিচ্ছে।

মন্ত্রী সংসদকে জানান, দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ৬ জুলাই জারি করা এসিডি-১ সার্কুলার নম্বর-২ এর মাধ্যমে ৩ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিলের আওতায় আধুনিক ও পরিবেশ-বান্ধব হিমাগার নির্মাণসহ শস্য-ফসল, মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি ও সেচ যন্ত্রপাতি খাত এবং আয় উৎসারী কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক কৃষি মূল্য শৃঙ্খলে ঋণ দেওয়া চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

স্কুলের প্রথম দিনেই ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওয়াফার

তিন খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে ব্যাংকগুলো

আপডেট সময় ০৫:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬