ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু Logo ঢাবির সিনেটে গ্র্যাজুয়েট তালিকাভুক্তি ও নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটি Logo শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ উল্টে সদস্য নিহত, আহত ১০ Logo হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা Logo ‘পথের কাঁটা’ সরাতে স্বামীকে হত্যা, স্ত্রীসহ পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন Logo ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করলো বিসিবি Logo কেউ যেন সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে সৌদি আরব Logo শরীরের এই ৫ লক্ষণ হতে পারে ক্যানসারের আগাম ইঙ্গিত Logo ১৫০ বছর পর ডারউইনের ধারণাই সত্য, সন্ধান মিলল পোকা খেকো নতুন উদ্ভিদের

ঢাবির সিনেটে গ্র্যাজুয়েট তালিকাভুক্তি ও নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন কার্যক্রম পর্যালোচনায় একটি সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে বিএনপির সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্য হলেন- ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের কার্যক্রম পর্যালোচনার জন্য এ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

ঢাবির সিনেটে গ্র্যাজুয়েট তালিকাভুক্তি ও নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটি

আপডেট সময় ০৭:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬