ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনে বিশাল বিস্ফোরণ, নিহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪২ জন। হামলার এলাকা থেকে ৩৮০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে এসব তথ্য জানিয়েছেন। তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তকাচেঙ্কো জানান, শুক্রবার (২৮ আগস্ট) রাতে বুচা জেলায় ওই হামলার ঘটনা ঘটে। তবে হামলায় গুদামের ঠিক কী স্থাপনা বা বস্তুতে আঘাত লেগেছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, গুদামে হামলার পর সেখানে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে আবাসিক ভবন এবং বয়স্কদের সেবাদানকারী একটি প্রতিষ্ঠানও রয়েছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যারা এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার সুযোগ দিয়েছেন, তাদের নিজেদের সিদ্ধান্তের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে। এ ঘটনায় কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে ফৌজদারি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আবাসিক ভবন বা মানুষের বসবাসের এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণ নিষিদ্ধ। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রয়টার্স জানায়, শুক্রবারের এই হামলার আগে টানা দুই দিন কিয়েভ শহর ও আশপাশের এলাকায় রাশিয়া ঘন ঘন ড্রোন হামলা চালায়। এসব হামলায় গুদাম ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এবার ফোবানা সম্মেলন মাতাবেন জায়েদ খান

রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনে বিশাল বিস্ফোরণ, নিহত ২৭

আপডেট সময় ০৫:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬