বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের ৬টি পদ সংরক্ষিত থাকবে, প্রজ্ঞাপন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের ছয়টি পদ সংরক্ষিত থাকবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। 

উপসচিব তৌহিদ বিন হাসান সাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-৩ শাখার প্রজ্ঞাপন মঙ্গলবার সকালে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকদ্বয়ের পরিপ্রেক্ষিতে উপসচিব (ক্যাডার বহির্ভূত)-এর ৬ (ছয়) টি পদ নির্দেশক্রমে অস্থায়ীভাবে সংরক্ষণ করা হলো।

প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-৩ শাখার মঙ্গলবারের আদেশ অনুযায়ী উপসচিবের (ক্যাডার বহির্ভূত) ৬টি পদ সংরক্ষণ করা হয়। এর ফলে উপসচিব (ক্যাডার বহির্ভূত) মোট সংরক্ষিত পদের সংখ্যা দাঁড়ালো ১৫ টি।

সিনিয়র সার্ভিসেস পুল আদেশ, ১৯৭৯ এর তফসিলে উপসচিবের মোট পদ ছিল ২৬৩টি। সে অনুযায়ী উপসচিব (সচিবালয়) ক্যাডারের জন্য ১০ শতাংশ হারে মোট ২৬টি বরাদ্দ ছিল। উক্ত ২৬টি পদের এক-তৃতীয়াংশ হারে ৯টি পদ ক্যাডার বহির্ভূতদের জন্য ইতোপূর্বে সংরক্ষিত ছিল।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com