ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার, তবে মানতে হবে শর্ত Logo মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন Logo এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর Logo ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন Logo ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত Logo ব্রহ্মপুত্রের ঢেউয়ে আঁকা এক অগ্নিশিখা: জন্মদিনে সৈয়দা আনোয়ারা তৈমুর Logo ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এমপির পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট Logo জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ, বিটিভিতে হবে সরাসরি সম্প্রচার Logo চিকিৎসায় অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১

রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর জানান, মস্কোর পোডলস্ক এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। হামলার শিকার হয়েছে রাশিয়ার বৃহত্তম অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি বিশাল গুদাম। এতে মস্কোর প্রধান বিমানবন্দরের কাছে অবস্থিত দোমোদেদোভো শহরের অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ধারণ করা ভিডিওতে ওয়াইল্ডবেরিজের কোলেডিনো গুদাম থেকে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, সামরিক সরঞ্জাম লেনদেনের কাজে ওয়াইল্ডবেরিজ ব্যবহার করা হচ্ছিল। ফলে মস্কোর সামরিক অভিযানের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার অংশ হিসেবেই প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা তাদের আকাশসীমায় ইউক্রেনের প্রায় ৮২২টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার, তবে মানতে হবে শর্ত

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১

আপডেট সময় ০২:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬