ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাস্তির মুখে ভারতে শিক্ষার্থীদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানো সেই পুলিশ সদস্য

ভারতের বিহারে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনের মধ্যে বিক্ষোভকারীদের লক্ষ্য করে একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেয় বিহার পুলিশ।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যের নাম অভিষেক প্যাটেল। তিনি বিহার পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)-এর একজন কনস্টেবল।

শনিবার (২৫ জুলাই) ছাত্রসংগঠন ও বিরোধী দলগুলোর ডাকা ‘বিহার বন্ধ’ কর্মসূচিকে কেন্দ্র করে সিওয়ান জেলায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য বিক্ষোভকারীদের দিকে একে-৪৭ থেকে গুলি ছুড়ছেন। পরে তাকে বিক্ষোভকারীদের ধাওয়া করেও আরও কয়েক রাউন্ড গুলি চালাতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর বিহার পুলিশ অভিযুক্ত কনস্টেবল অভিষেক প্যাটেলকে সাময়িক বরখাস্ত করে এবং ঘটনার তদন্ত শুরু করে।

পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা, গুলি চালানোর পরিস্থিতি এবং বলপ্রয়োগের যৌক্তিকতা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে বিহারজুড়ে কয়েকদিন ধরে আন্দোলন চলছে। এরই অংশ হিসেবে শনিবারের ‘বিহার বন্ধ’ কর্মসূচিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র: ফার্স্ট পোস্ট

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

শাস্তির মুখে ভারতে শিক্ষার্থীদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানো সেই পুলিশ সদস্য

আপডেট সময় ১০:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬