ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ Logo ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা Logo পুঁজিবাজারে রোডশো’র কোনো প্রয়োজন নেই : বিএসইসি চেয়ারম্যান Logo হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু Logo ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা: উপসাগরীয় দেশগুলোতে উদ্বেগ Logo রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo সহকর্মীদের ডাকেও সাড়া নেই, শয়নকক্ষ থেকে এসআই আজিজুলের মরদেহ উদ্ধার Logo বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন Logo বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ-ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ Logo লালমনিরহাট সীমান্ত দিয়ে পুশইনের শঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি

ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা: উপসাগরীয় দেশগুলোতে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর কড়া জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই পাল্টাপাল্টি হামলায় চরম উত্তেজনা বিরাজ করছে পুরো অঞ্চলে।

ইরানের বার্তা সংস্থা তাসনিমকে হরমুজগান প্রদেশের প্রতিনিধি আহমাদ মোরাদি জানান, গত দুই রাতে দক্ষিণাঞ্চলীয় এই প্রদেশে মার্কিন হামলায় ৭-৮ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। একটি সেতুতে হামলায় দুটি গাড়ি বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হন। এছাড়া বন্দর আব্বাসের একটি এলাকায় হামলায় এক নারী এবং আগুনে পুড়ে জ্বালানি সরবরাহকারী এক চালক মারা যান। মর্মান্তিক এই হামলায় এক বছর বয়সী এক শিশুর একটি অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এই হামলার কড়া জবাব দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। জর্ডানের আল-আজরাক মার্কিন বিমানঘাঁটিতে একযোগে ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। আইআরজিসির দাবি, এতে অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস এবং বেশ কয়েকটির ব্যাপক ক্ষতি হয়েছে। জর্ডানের পবিত্র ভূমি থেকে মার্কিন বাহিনীকে উৎখাত করতে জর্ডানের সেনাবাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছে ইরান।

দোহা থেকে সাংবাদিক লরা খান জানিয়েছেন, এমন অস্থিতিশীল পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো বহুমুখী পদক্ষেপ নিয়েছে। তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করছে এবং গুজব এড়িয়ে চলতে বলেছে। পাশাপাশি, ইরানের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দাও জানিয়েছে তারা। পরিস্থিতি শান্ত করতে দেশগুলো কূটনীতির ওপর জোর দিচ্ছে; তবে বর্তমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র বা ইরান—কেউই এখনই পিছু হটতে রাজি বলে মনে হচ্ছে না।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’

ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা: উপসাগরীয় দেশগুলোতে উদ্বেগ

আপডেট সময় ০৫:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬