শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সরকার শূন্য থেকে কাজ শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন ‘বাংলার জয়যাত্রা’কে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনে নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান আইএমএফের কিস্তি নিয়ে হ্যাঁ বা না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে আব্দুল ওয়াহেদ খান টিটু (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোর ৫টার দিকে উপজেলার চাকরাইল গ্রামে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাগর চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল ওয়াহেদ টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এইএইচএম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর রাসিকের সাবেক মেয়র গা ঢাকা দিলে লোকচক্ষুর আড়ালে চলে যান আব্দুল ওয়াহেদ খান টিটু। এরপর থেকে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। একাধিক মামলার আসামি টিটুকে গ্রেফতারে তথ্য প্রযুক্তির সহযোগিতার নিয়ে সর্বশেষ অবস্থান বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামে নিশ্চিত হয় পুলিশ।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের বাসিন্দা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়তে অভিযান চালিয়ে টিটুকে গ্রেফতার করে পুলিশ।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম আব্দুল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাসিকের সাবেক মেয়র লিটনের এপিএস টিটুর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com