ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

ভিসা নিয়ে যে সুখবর দিল সৌদি আরব

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে সৌদি আরব একটি প্যাকেজ ভিসা পাইলট প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে দর্শনার্থীরা ফ্লাইট, আবাসন এবং অন্যান্য ভ্রমণ-সম্পর্কিত পরিষেবাসহ একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজে পর্যটন ভিসা নিতে পারবেন। মঙ্গলবার (৭ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ পরিষেবা চালু করা হচ্ছে।

সৌদি আরবের নতুন প্যাকেজ ভিসার প্রধান বৈশিষ্ট্য
ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্যাকেজে যাওয়া-আসার বিমানভাড়া, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসা আবেদন অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া দর্শনার্থীরা নিজেদের চাহিদা অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, কর্মসূচি ও পর্যটন-অভিজ্ঞতা যুক্ত করতে পারবেন। এতে আলাদাভাবে ফ্লাইট, হোটেল ও ভিসার জন্য আবেদন করার প্রয়োজন হবে না।

শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবার ব্যবস্থা থাকা অনুমোদিত এজেন্সিগুলো এ ধরনের পরিষেবা দিতে পারবে।

গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের ভিশন ২০৩০-এর অধীনে পর্যটন খাত সম্প্রসারণের অংশ হিসেবে প্যাকেজ ভিসা চালু করা হচ্ছে। পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পর্যটকদের জন্য ই-ভিসা কর্মসূচি চালুর পর থেকে সৌদি আরব অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসাসহ বেশ কিছু নমনীয় প্রবেশব্যবস্থা চালু করেছে। এসব পদক্ষেপের ফলে দেশটির পর্যটন খাত উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ হয়েছে। ২০২৫ সালে দেশটি ২৯ মিলিয়নেরও বেশি পর্যটককে আকর্ষণ করেছে।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, এ উদ্যোগ দর্শনার্থীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও মসৃণ করবে।

তিনি বলেন, ‘সৌদি আরবের পর্যটন খাত বরাবরই উচ্চাভিলাষী। আমরা প্যাকেজ ভিসার মাধ্যমে এ খাতকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাব। আমাদের মূল লক্ষ্য ভ্রমণ ও পর্যটন খাতের অংশীদারদের ক্ষমতায়ন, দর্শনার্থীদের জন্য ভ্রমণকে সহজ করা এবং সৌদি আরব ভ্রমণকে আরও স্মার্ট ও নির্বিঘ্ন করা।’

মন্ত্রণালয় বলেছে, এ উদ্যোগের ফলে ভ্রমণব্যবস্থা আরও সহজ হবে। এটি পর্যটকদের দীর্ঘ সময় অবস্থান, সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন এবং পর্যটন খাতে ব্যয় বৃদ্ধিতে উৎসাহিত করবে।

সৌদি আরব জানিয়েছে, এ কর্মসূচি বিদেশি পর্যটকদের জন্য সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং আরও নির্বিঘ্ন পর্যটন অভিজ্ঞতা প্রদান করবে।

সূত্র; গালফ নিউজ

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ভিসা নিয়ে যে সুখবর দিল সৌদি আরব

আপডেট সময় ০৪:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬