বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, বাড়ছে খাদ্য ও স্বাস্থ্য সংকট ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ

আবারো রাখাইনে বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকা পুনরুদ্ধারে দেশটির জান্তা বাহিনী নতুন করে বিমান হামলা শুরু করেছে। এতে বোমা বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্ত কাঁপছে।

বুধবার (১ জুলাই) দিন ও রাতে থেমে থেমে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে রাখাইনের মংডু শহরসহ আশপাশের এলাকায় এ হামলা চালানো হয়।

শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ সানা উল্লাহ বলেন, ‘বুধবার শাহপরীর দ্বীপ সীমান্তের বাড়িঘর ভূমিকম্পের মতো কাঁপছিল। এত বিকট শব্দে ঘরের ভেতরে থাকতেও ভয় লাগছিল। শুনেছি রাখাইন রাজ্যের মংডু শহর এলাকায় মিয়ানমার সামরিক বাহিনী নতুন করে বিমান হামলা শুরু করেছে।’

টেকনাফ সদরের বাসিন্দা ছৈয়দ আলম বলেন, ‘বুধবার রাত ৯টার পর মংডু শহরে যে বিস্ফোরণগুলো হয়েছে, তার বিকট শব্দে তাদের বাড়িঘর কেঁপে উঠেছে। বিশেষ করে ঘরের শিশুরা আতঙ্কে ছিল।’

টেকনাফ সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘মংডু শহরে নতুন করে সংঘর্ষ ও বিমান হামলার বিস্ফোরণের বিকট শব্দে গতকাল থেমে থেমে দিন-রাতে টেকনাফ সদর, সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকার বাড়িঘর ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।’

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘শাহপরীর দ্বীপ সীমান্ত থেকে আনুমানিক ১৮ কিলোমিটার দূরে রাখাইন রাজ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, ‘মিয়ানমারের মংডু শহরে বুধবার সকাল ও রাতে থেমে থেমে বিমান হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় টেকনাফ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।’

গত বছরের ডিসেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘর্ষে উখিয়া ও টেকনাফ সীমান্ত কেঁপে ওঠে। দীর্ঘ বিরতির পর আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন রাখাইনে আবারো সামরিক হামলা শুরু করেছে দেশটির জান্তা বাহিনী।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com