ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি Logo নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হেফাজতে ইসলামের অভিনন্দন Logo তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার Logo শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব Logo নয় মাসের অভিযান শেষে যুক্তরাষ্ট্রে ফিরছে ইউএসএস আব্রাহাম লিংকন Logo রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী Logo মির্জা ফখরুলের শপথ ঘিরে বঙ্গভবনে প্রবেশ করছেন ৩ বাহিনীর প্রধান Logo রাজবাড়ীতে প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, দায়ীদের বিরুদ্ধে মন্ত্রীর হুঁশিয়ারি Logo প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

নিজের ছবিযুক্ত নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিজের ছবিসংবলিত একটি বিশেষ স্মারক মার্কিন পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৬ জুন) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির একটি নমুনা ছবি পোস্ট করে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যাতে লেখা আছে, ‘স্বাগতম, কিন্তু ভদ্রভাবে থেকো!’

ছবিটিতে দেখা যাচ্ছে, ট্রাম্প তার ডেস্কে ভর দিয়ে ক্রুদ্ধ মুখে দাঁড়িয়ে আছেন, তার পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ (টেক্সট) এবং নিচে তার স্বাক্ষরও দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি হোয়াইট হাউসের ফটোগ্রাফার ড্যানিয়েল টোরোকের তোলা একটি ছবির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

বিপরীত পৃষ্ঠায় ১৭৭৬ সালে ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি চিত্রকর্ম রয়েছে, সাথে লেখা আছে ‘ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ২৫০’।

এদিকে হোয়াইট হাউস পৃথকভাবে একই পাসপোর্টের নকশা পোস্ট করে এটিকে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ বা দেশপ্রেমিদের পাসপোর্ট নামে অভিহিত করেছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী ৬ জুলাই থেকে এই বিশেষ স্মারক পাসপোর্ট পাওয়া যাবে। তবে এটি পেতে হলে নাগরিকদের ওয়াশিংটন ডিসিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে হবে এবং সীমিত সংখ্যায় ‘যতদিন প্রাপ্যতা থাকবে’- বিতরণ করা হবে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই হলেন প্রথম কোনো দায়িত্ব পালনরত প্রেসিডেন্ট, যার ছবি দেশটির সাধারণ নাগরিকদের ভ্রমণ নথিতে বা পাসপোর্টে যুক্ত করা হলো। এটি দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোতে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতি আরও বাড়ানোর একটি অংশ। এর আগে বিভিন্ন সরকারি ভবনে তার ছবিসংবলিত ব্যানার টাঙানো হয়েছে।

এছাড়া মার্কিন অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শিগগিরই এক ডলারের নোটেও ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হতে পারে।

সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

নিজের ছবিযুক্ত নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

আপডেট সময় ০৮:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬