বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

সেবায় গতি আনতে পোস্টম্যানরা পেলেন ই-বাইক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডাক বিভাগের সেবার মানোন্নয়নে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তি। পোস্টম্যানদের দ্রুত ও সময় সাশ্রয়ী সেবা নিশ্চিত করতে দেওয়া হলো ইলেকট্রিক বাইক (ই-বাইক)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকার জিপিওতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আনুষ্ঠানিকভাবে ই-বাইক হস্তান্তর করেন।

ডাক বিভাগ সূত্রে জানা গেছে, আধুনিক প্রযুক্তি ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে দেশের ডাক ও পার্সেল ডেলিভারি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পোস্টম্যান বা রানারদের জন্য ই-বাইক বরাদ্দ দেওয়ার ফলে শহর থেকে গ্রামীণ অঞ্চল পর্যন্ত চিঠিপত্র ও পার্সেল পৌঁছাতে সময় যেমন কম লাগবে, তেমনি কর্মীদের কষ্টও লাঘব হবে।

এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতেও এ তথ্য জানান।

তিনি জানান, ডাক বিভাগের কর্মদক্ষতা ও পরিসেবার মান বাড়াতে পোস্টাল ঠিকানার ডিজিটালাইজেশন ও জিও লোকেশন ম্যাপিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন বেসরকারি কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই করার উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com