ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে: বিবিএস Logo যুবদল কর্মী হত্যা: মামলা নিতে গড়িমসির অভিযোগে থানার সামনে বিক্ষোভ Logo শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি Logo ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ Logo পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন Logo প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ২০ অক্টোবর Logo সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়-ভিডিও ধারণ, গ্রেফতার আরও এক আসামি Logo কেমন হবে নতুন সচিবালয়, প্রস্তাবে যা আছে Logo চাঁদাবাজ বলতে কিছু নাই, খোঁজ পেলে ধরে আনুন: ডিএসসিসি প্রশাসক

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ আলোচনা সভা শুরু হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সেবামূলক কাজ নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত আছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আপডেট সময় ০৯:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬