শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

জম্মু-কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রামবান জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত তিন সৈন্য নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় ওই সৈন্যরা প্রাণ হারিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নিহত সৈন্যরা হলেন অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর।

ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে ৭০০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে। সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ ও কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখা যায়।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর গাড়িবহরে থাকা গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে ৪৪ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে গাড়িটি শ্রীনগরের মহাসড়কের ব্যাটারি চশমা এলাকার গিড়িখাতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মির পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এই দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সূত্র: পিটিআই।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com